ধামরাইয়ে হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার, ১দিনের রিমান্ড মঞ্জুর

এক বছর আগে পূর্ব শক্রতার জেরধরে ঢাকার ধামরাই দক্ষিণ খাগাইল গ্রামের মোঃ শাকিল (২২)নামে এক যুবককে পিটিয়ে হত্যা মামলার অন্যতম আসামী মোঃ শরিফুল ইসলাম মকুল (৪৮), মোঃ সাইফুল ইসলাম স্বপন (৪৫) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তাদের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধামরাই থানার এসআই নান্নু মন্ডল। আসামীপক্ষের আইনজীবি রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। পরে দুইপক্ষের শুনানী শেষে বিচারক তাদের ১দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ রবিবার (১নভেম্বর) ঢাকার ধামরাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফরোজা সুলতানা সুইটি একদিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে ১২অক্টোবর আসামী শরিফুল ও সাইফুল ঢাকা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তারা আত্মসমর্পন করেন। তারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে বিষয়টি নিশ্চিতি করেছেন ধামরাই থানার এসআই নান্নু মন্ডল। এই ঘটনায় নিহতের ভাই মোঃ সোহরাব হোসেন বাদী হয়ে ১২জনকে আসামী করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শাকিল হোসেন উপজেলা দক্ষিণ খাগাইল গ্রামের ফরহাদ হোসেনর ছেলে। আসামী মোঃ শরিফুল ইসলাম মকুল ও মোঃ সাইফুল ইসলাম স্বপন ধামরাই উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের পাইচাইল গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এই বিষয়ে ধামরাই থানার এসআই নান্নু মন্ডল বলেন, আসামিরা আদালতকে আত্মসমর্পণের খবর পেয়ে ৫দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছি। শুনানী শেষে আদালত ১দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

বিশেষ দ্রঃ গতবছর ২৬/০৯/২৫ সালে বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল শিবনাথ কুটির পুজা মন্ডপে আনসারের দায়িত্ব পালন শেষে বাড়ী ফেরার পথে পূর্ব শক্রতার জের ধরে আসামীরা সিংশ্রী বাজারের পাকা রাস্তায় পৌছালে আসামীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। খরব পেয়ে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে ধামরাই সরকারী হাসপাতালে নিয়ে যায়। অবস্থার বেগতিক দেখে ডাক্তার তাকে ঢাকা রেফার করেন। পরে তার স্বজনরা শাকিলকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭/০৯/২৫ইং রাত ১২.৫০ মিনিটে তার মৃত্যু হয়।কফি প্রতিদিনের সংবাদ

Facebook
WhatsApp
Email

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ