চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের সুদৃষ্টি কামনা।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের সুদৃষ্টি কামনা।
একসময় অনেক নেতার আগমন দেখলেও মনে হয় এখন আর কোন নেতা নেই। ৩৮ নং ওয়ার্ড বাকের আলি ফকিরের টেক বরখান পাড়া,
লোকমুখে জানতে পারলাম এক কোটি ২০ লক্ষ টাকা, বর খান পাড়া রাস্তা ও ড্রেনের কাজ সংস্কার করার জন্য অনুমোদন দেওয়া হয়। কতটুকু সত্য জানিনা,
রাস্তার কাজ সম্পূর্ণ হলেও ড্রেনের উপর স্ল্যাপ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয় নাই, এবং চলাচলের রাস্তার উপর দিয়ে পুরো এলাকার ড্রেনের ময়লা আবর্জনার পানি বিষয়টি দেখার কেউ থাকলেও এখন আর নেই।
জনসাধারণের চলাচলের রাস্তার উপর দিয়ে চলাচল করে এলাকার ড্রেনের ময়লা পানি,এতে করে মারাত্মকভাবে রাস্তা দিয়ে চলাচলে জনসাধারণের সমস্যার সৃষ্টি হয়।
এবং দুর্গন্ধ হওয়ার কারণে আশপাশের পরিবেশ দূষিত হওয়াই এলাকার জনসাধারণ শিশু বাচ্চা সহ সকল শ্রেণীর জনসাধারণ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন।
ড্রেনের মাথা সম্পূর্ণ করতে ৫০ টি ইট লাগবে এই টাকা নাকি সিটি কর্পোরেশনের বাজেটে নেই।
বিষয়টি মহানগর বিএনপি’র সদস্য বন্দর থানা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর ও মহল্লা কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ আকবর অবহিত আছেন।
এবং ইঞ্জিনিয়ার আলী অবগত আছেন।
আমাদের সন্দেহ হয় এক কোটি ২০ লক্ষ টাকার কাজ হয়েছে কিনা। বিষয়টি তদন্ত করার জন্য সিটি কর্পোরেশনের প্রতি অনুরোধ রইলো।
Facebook
WhatsApp
Email

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ