পেশাগত সাংবাদিকদের ইফতার মাহফিল ও প্রস্তুতি সভা সম্পন্ন

পেশাগত সাংবাদিকদের ইফতার মাহফিল ও প্রস্তুতি সভা সম্পন্ন

একঝাঁক পেশাদার সাংবাদিকদের সংগঠন বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পতেঙ্গা সমুদ্র সৈকতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল শেষে সংগঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোহাম্মদ আমিনুল হক শাহিনকে আহ্বায়ক এবং সাইদুর রহমান সাকিবকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল হোসেন বাবলা, মোছলেউদ্দীন বাহার ও ফয়সাল হাসান।

যুগ্ম সচিব হিসেবে রয়েছেন নেওয়াজ শরীফ, বেলাল উদ্দিন ও হাসান রিফাত। এছাড়া সদস্য হিসেবে আছেন আলাউদ্দিন খোকন, জাকারিয়া হোসেন, আল আমিন রিফাত, রাইসুল রিফাত, মামুন, এমরান, সামিমসহ অন্যান্য সদস্যবৃন্দ। সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সাপ্তাহিক আজকের সত্য সংবাদ ও সিক্সটিন বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক হাজি হারুন অর রশিদ এবং অপরূপ পতেঙ্গার অ্যাডমিন শেখ জাহিদ হাসান। সভায় বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত মানোন্নয়ন এবং বন্দর ও পতেঙ্গা এলাকার সাংবাদিকদের অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook
WhatsApp
Email

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ