উখিয়ায় বালুখালীতে ১৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী মরা গাছতলা এলাকায় সড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

রবিবার সকাল থেকে পরিচালিত এ অভিযানে প্রায় ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি অন্য অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দুই দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে পরিচালিত অভিযানে হাইওয়ে পুলিশ ও বন বিভাগের সদস্যরা অংশ নেন। এ সময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অভিযানে বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অন্য অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্টদের দুই দিনের সময় দেওয়া হয়েছে।

Facebook
WhatsApp
Email