সুবর্ণচরে গরুর খামারির খড়ের চিনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে ।
মোঃ আবুল বাসার, নোয়াখালী প্রতিনিধি
সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে খড়ের চিনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে ।
বৃহস্পতিবার ২৫ জুন রাত আনুমানিক তিনটার সময় ৪নং চরওয়াপদা ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মোঃ নাছির উদ্দিন এর বাড়িতে খামারির খড়ের চিনে আগুনের ঘটনা ঘটে ।
স্থানীয়রা জানান নাছির উদ্দিন এর বাড়ির গরুর খামারের খড়ের চিনে কেবা কাহারা আগুন দিয়েছে
নাছির উদ্দিন এর সাথে সমাজের কোন লোকের সাথে দ্বিধা দ্বন্দ্ব নাই এই কাজ যাহারা করেছে এটা ঠিক করে নাই আমরা এটার সুস্থ বিচার চাই।
নাছির উদ্দিন বলেন, আমার প্রায়
আড়াই লক্ষ টাকা মূল্যের গবাদিপশুর খড়ের চিন আগুনে পুরাপুরি পুড়ে ছাঁই হয়ে গেছে । অল্পের জন্য আমার খামারের গরু গুলো বেঁচে যায়।
তিনি আরো অভিযোগ করে বলেন,গতরাত প্রায় সাড়ে ১০ টার সময় প্রতিবেশী আবুল কাশেম সাথে লেনদেন নিয়ে একটা সালিশ হয় সাশিশের পর কাশেমের সাথে আমার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে তিনি আমাকে ধমক দিয়ে বলেন আমি তোকে দেখিয়ে ছাড়বো। দোকানের অনেক লোক স্বাক্ষী আছে। কাশেমেই আমার খড়ের চিনে আগুন লাগিয়েছে। আমি সাংবাদিক দের মাধ্যমে প্রশাসনের কাছে সু বিচারের দাবি জানাচ্ছি।







