মাছের ট্রলারে চড়ে সাগর পাড়ি দিয়েছি,মাইলের পর মাইল কাঁদামাটি ভেঙ্গে হেঁটেছি:প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তিন বারের মত ক্ষমতার মসনদে বসে আছেন তিনি। আর সেই থেকেই দেশের উন্নয়নের জন্য করে যাচ্ছেন কাজ। তবে তার জীবন এতটাও সহজ ছিলো না একটা সময়ে। আর সেই সব কথাই সম্প্রতি তিনি জানিয়েছেন বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ভোদন করতে যেয়ে। তিনি জানিয়েছেন দেশকে চেনার জন্য তিনি করেছেন সবকিছু। হেঁটে বেরিয়েছেন মাইলের পর মাইল। পাড়ি দিয়েছেন সাগর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের জীবনে আমি যেমন গাড়িতেও চড়েছি, বাসেও চড়েছি। শুধু বাস কেন আমি রিকশায়, ভ্যানে, নৌকায় সব বাহনে চড়েছি। সাম্পানে চড়ে, মাছের ট্রলারে চড়ে সাগর পাড়ি দিয়েছি। আমি মাইলের পর মাইল কাঁদামাটি ভেঙ্গে হেঁটেছি, ধান খেতের আল বেয়ে হেঁটেছি।

বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে শিশু একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন এবং ধানমণ্ডিতে জয়িতা টাওয়ারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ছাত্রাবস্থার সময় গণপরিবহনে যাতায়াতের স্মৃতি রোমন্থন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, আমি বাংলাদেশটাকে চেনার এবং দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই আমি না ঘুরে বেড়িয়েছি। তখন সব ধরনের যানবাহনেই চড়েছি। ৮১ সালে বাংলাদেশে আসার পর যখন কোথাও যেতাম তখন এই বাস ভাড়া করেই যেতাম। আবার যখন স্কুলে পড়তাম, বাসে করেই যেতাম। এমন কোনো যান নেই যাতে চড়িনি। এভাবেই বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়িয়ে আজকে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের উন্নতি করতে সমর্থ হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি

বাংলাদেশকে না চিনতে পারলে এত দ্রুত বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি লাভ করতে পারতো না বলেও জানিয়েছেন তিনি।

এ দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বর্তমান চলমান ছাত্র আন্দোলন নিয়েও কথা বলেন।তিনি আন্দোলনে যোগদানকারী ছাত্রদের বাড়ি ফিরে যেতে বলেন এবং পড়াশুনায় মন দিতে বলেন বেশি করে। তিনি জানিয়েছেন অপরাধীদের ধরার কাজ তাদের।

Facebook
WhatsApp
Email