বলিউডের মোরিয়ার নায়িকা হলেন বাংলাদেশি তন্নী

বলিউড চলচ্চিত্র অভিনেতা দিনো মোরিয়ার বিপরীতে প্রথমবার অভিনয় করলেন বাংলাদেশের এ প্রজন্মের মডেল ও অভিনেত্রী ইসরাত তন্নী। বলিউডের একটি মেইনস্ট্রিম হিন্দি ছবিতে কাজ করছেন ইশরাত তন্নী।তবে চলচিত্রটির নাম এবং পরিচালকের বিষয়ে এই মূহুর্তে বলতে নারাজ এই অভিনেত্রী।

ছোটবেলা থেকেই শোবিজের প্রতি আগ্রহ ছিল ইসরাত তন্নীর। ১৯৯৮ সালে প্রথম নতুন কুঁড়ি প্রতিযোগিতার সর্বশেষ আসরে যোগ দিয়েছিলেন লোকনৃত্য ও দেশাত্মবোধ গান শাখায়। এর ঠিক দশ বছর পর একটি সুন্দরী প্রতিযোগিতায়ও নাম লিখিয়েছিলেন তিনি। সেখান থেকে বিজ্ঞাপনে মডেল হিসেবে পরিচিতি পেয়েছিলেন এই মডেল। এরপর থেকে মিডিয়ার বিভিন্ন শাখায় ছুটে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। একসময় নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে পাড়ি জমান বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার স্বপ্ন নিয়ে। উড়াল দেন ভারতের মুম্বাইয়ে। সেখানে নিজের নতুন স্ট্রাগল জীবন শুরু হয় তার। কোনো সফলতাই যে সহজে ধরা দেয় না। সেটাকে মাথায় রেখেই তন্বী সেখানে কাজ করে গেছেন। ভেঙে পড়েননি।

ইসরাত তন্নী বলেন, ‘আমি মুম্বাই যাওয়ার পরপরই বিশ্বে করোনার সংক্রমণ শুরু হয়। তাই প্রথমে একেবারেই ভেঙে পড়েছিলাম। একবার দেশে ফিরে আসবো ভেবেছিলাম। কিন্তু সেসময়ই আমার একটি ওটিটির কাজ ফিল্মফেয়ারে নমিনেটেড হয়। নিজের কাজের উত্সাহ যেন আরো দ্বিগুণ হয়ে যায়।’

বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ নিয়ে নিজের স্বপ্ন কতটা দেখেন? এমন প্রশ্নে তন্বী বলেন, ‘এখানে টিকে থাকাটাও একটা সফলতা। সেক্ষেত্রে ধীরে ধীরে এগুচ্ছি। দিনো মারিওর বিপরীতে ফুল লেম্হ ফিল্মে কাজ করলাম। কিছু টিভিসি ফটোশুটের কাজও করছি। এর পাশাপশি নিজে একটি বিজনেস করার চেষ্টা করছি। আর এখানকার নিয়ম অনুযায়ী ওয়ার্ক পারমিট পেতেও বেশ সময় লেগে যায়। তবে আমি থেমে যাবার পাত্রী নই। নিজেকে প্রমাণ করতে চাই।’ নতুন ছবির ব্যাপারে এখনই ডিটেইল বলতে চাইছেন না। তবে এই ছবিটির শুটিংয়ের কাজ অনেকখানি শেষ হয়েছে।

তন্নী বলেন, ‘ছবিটিতে কাজ করে দারুণ এক অভিজ্ঞতা হয়েছে আমার। দিনো সহশিল্পী হিসেবে দারুণ কো-অপারেটিভ। এছাড়াও এই ছবিতে কাজ করেছেন পরেশ রাওয়াল স্যার। যার অভিনয় সেই শৈশব থেকে দেখে আসছি। সেটে আমরা দারুণ মজা করে কাজটি করেছি। পরেশ রাওয়াল আমার অভিনয় দেখেও খুব প্রশংসা করেছেন। আশা করছি ছবিটি রিলিজ হলে দেশি-বিদেশি দর্শকরা আমাকে নতুন করে চিনবে, নতুন করে জানবে।

উল্লেখ্য,টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন মোরিয়া দিনো। পরবর্তী সময়ে ‘পেয়ার ম্যায় কাভি কাভি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়। হিন্দি সিনেমায় এখন খুব বেশি দেখা না গেলেও বিভিন্ন ওয়েব সিরিজে অভিনয় করছেন এই অভিনেতা।

Facebook
WhatsApp
Email