পত্নীতলায় এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত।

আকমাল হোসেন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ   পত্নীতলায় বেসরকারী এনজিও সংস্থা ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচি, ইন্ডিজেনাস প্রকল্পের আয়োজনে বুধবার দুপুরে ব্র্যাক অফিস কার্যালয়ে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সমন্বিত উন্নয়ন কর্মসূচী (আদিবাসী প্রকল্প) ব্র্যাকের জেলা সমন্বয়কারী স্বপন কুমার মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আদিবাসী নেতা সুধীর তীর্কি, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি পত্নীতলা ও পত্নীতলার প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক আলহাজ্ব বুলবুল চৌধুরী, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক রবার্ট মার্ডি, এরিয়া ম্যানেজার (পবি) সাবির আলী প্রমূখ।

এসময় ব্র্যাক এইচআরএলএস দীপঙ্কর, ব্র্যাকের এসডিএস মেহেদী হাসান, আতিকুর রহমান, এনজিও প্রতিনিধি এসআইএস’র তার্সি সিউস হাঁসদা, মিলন মার্ডি, সাংবাদিক দিলিপ চৌহান সহ অন্যান্য কর্মকর্তা, আদিবাসী নেতৃবৃন্দ, সূধীজন উপস্থিত ছিলেন।

Facebook
WhatsApp
Email