নায়িকা বুবলী অভিনিত‘ক্যাসিনো’ ছবিটি মুক্তির অপেক্ষায়…..!

বিনোদন ডেস্কঃ১০সেপ্টেম্বর

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের হাত ধরেই ঢালিউডে আগমন শবনম বুবলীর। ক্যারিয়ারে যে ক’টি মুক্তিপ্রাপ্ত সিনেমায় অভিনয় করেছেন সব ক’টির নায়কই শাকিব খান। তাই সমালোচকরা বলতেন, শাকিব ছাড়া অন্য কারও সঙ্গে অভিনয়ের সুযোগ নেই বুবলীর। কিন্তু সমালোচকদের সেই ধারণা বদলে দিলেন এ নায়িকা।

নায়ক নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘ক্যাসিনো’ নামে একটি ছবিতে অভিনয় করে বুঝিয়ে দিলেন, শাকিব ছাড়াও আমি চলতে পারি। তবে শাকিবের প্রতি কৃতজ্ঞতাবোধ কিন্তু একটুও কমেনি তার।

সিনেমা দুটির শুটিং চলমান। এ ছাড়া শাহীন সুমনের পরিচালনায় ‘বিদ্রোহী’ ও আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় ‘চোখ’ নামের দুটি সিনেমারও শুটিং করেছেন সাম্প্রতিক সময়ে। মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের পরিচালনায় ‘ক্যাসিনো’ সিনেমাটি। এ ছাড়া গত ঈদের পর ‘তালাশ’ নামের একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন বুবলী। সব মিলিয়ে দারুণ সময় কাটছে এ নায়িকার ।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘করোনার মধ্যেও আমি যেভাবে কাজ করছি, আমার এসব অর্জনই হয়েছে দর্শকের জন্য। তারা আমাকে সমর্থন করেন এবং উৎসাহ দেন বলেই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি।

এ ছাড়া পরিচালক, প্রযোজক এবং সহশিল্পীদের অবদানও আছে আমার অভিনয় ক্যারিয়ার এগিয়ে নেওয়ার পেছনে। সবার শুভ কামনায় আমি আগামী দিনগুলোতেও যেন ভালো অভিনয় করতে পারি, সে প্রত্যাশা করছি।’

তথ্যসূত্র: যুগান্তর অনলাইন
Facebook
WhatsApp
Email