চট্টগ্রাম বিমানবন্দর থেকে সাড়ে ৭লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ

স্টাফ রিপোটারঃ৩১ আগস্ট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৫২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। যার মূল্য সাত লাখ ৫৬ হাজার টাকা।

৩১ আগস্ট, মঙ্গলবার  সকাল ১০টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে এসব সিগারেট জব্দ করেছে এনএসআই বিমানবন্দর টিম।

প্রতি কার্টন সিগারেটের বাজার মূল্য ৩ হাজার টাকা। সেই হিসাবে এসব সিগারেটের মূল্য দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা। এতে রেভিনিউ আয় হয়েছে সাত লাখ ৫৬ হাজার টাকা।

বিমানবন্দর সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। এরপর গোপন তথ্যের ভিত্তিতে বিমানটিতে আসা যাত্রীদের তল্লাশি করা হয়।

এ সময় চট্টগ্রামের লোহাগাড়ার যাত্রী আনিসুল ইসলামের লাগেজ থেকে ২৫২ কার্টন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। যার বাজার মূল্যে বর্তমানে সাড়ে ৭লাখ টাকা বলে জানা গেছে ।

Facebook
WhatsApp
Email