চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মানববন্ধনঃ অবিলম্বে সাংবাদিক রোজিনার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদকঃ২০মে ,  

দেশের কিছু দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিক রোজিনা ইসলাম সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়ে ছিলেন। তিনি একের পর এক বৈশ্বিক  মহামারির এ সময়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের ভয়াবহ দুর্নীতি ও দুর্নীতিবাজদের মুখোশ  উন্মোচন করে আসছেন। ফলে স্বাভাবিকভাবে স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের আক্রোশে পরিনত হন রোজিনা। এর ধারাবাহিকতার অংশ হিসেবে সাংবাদিক রোজিনা ইসলামকে  গত ১৭ মে সচিবালয়ের স্বাস্থ্য বিভাগের একটি কক্ষে ৫ ঘন্টা আটকে রেখে হেনেস্তা এবং পরে সাজানো মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন করা হয়। যা গোটা সাংবাদিক সমাজকে অপমানিত ও ব্যথিত করেছে।
২০ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক বৃন্দদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। এই মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম. আলী হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র সিনিয়র রিপোর্টার নজরুল ইসলাম, দৈনিক আজ কালের খবর ব্যুরো প্রধান মানস চৌধুরী, বাংলার চোখ প্রতিদিন সম্পাদক তানিয়া সুলতানা, ১৬ বাংলা টিভির পরিচালক হারুন অর রশীদ, দৈনিক অধিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহের চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাব সভাপতি এডভোকেট দেলোয়ার হোসাইন, চিটাগাং ডেইলী.কম ও অনলাইন দৈনিক মুক্ত খবরের সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন বাবলা, বোয়ালখালী প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি সেলিম উদ্দীন চৌধুরী, , সাংবাদিক  স.ম জিয়াউর রহমান, দৈনিক দিশারী চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদুর রহমান, ডেইলী অবজারভার স্টাফ রিপোর্টার এম জসিম উদ্দীন, দৈনিক আমাদের সময় .কম -ব্যুরো প্রধান রিয়াজুর রহমান ,সাপ্তাহিক ক্রাইম বাংলা সম্পাদক শেখ ফরমান উল্লাহ চৌধুরী,  বিএনএ’র সিনিয়র সাংবাদিক জুয়েল বড়ুয়া, সাহারা টেলিভিশন প্রতিনিধি রানা ছত্তার, সাম্প্রতিক দেশকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান ইমরান হোসেন সোহেল, সাপ্তাহিক সোনালী খবর সম্পাদক আবু সাহিদ, দৈনিক সময়ের আলো স্টাফ রির্পোর্টার পংকজ কুমার, আজকের সত্য সংবাদের  সাংবাদিক  মো. মোস্তাফা, এননিউজ২৪ ডটকম স্টাফ রিপোর্টার মো. শাহীন, কেফায়েত উল্লাহ আরমান, ফরহাদ খান, মো. অলমগীর, রিটন দে, মনি দেব নাথ,রিয়া দাশ,প্রিয়াঙ্কা,আনিস আহমেদ খোকন, জুলকার নাইন, জাহিদ রানা,জাবেদ রকি, রিপন চৌধুরী, মো. মুন্না, আশিক আরেফিনসহ শতাধিক বিভিন্ন প্রিন্ট, ইলেক্টট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।
Print Friendly, PDF & Email

 

Facebook
WhatsApp
Email