চট্টগ্রামে করোনায় আজও ১০জনের মৃত্যু: নতুন  আক্রান্ত ১২৭৩জন

নিজস্ব প্রতিবেদকঃ০৩আগস্ট

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১০ জ হয়ে মারা গেছেন  । একই সময়ে নতুন করে ১২৭৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।মঙ্গলবার (৩ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের দশটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৩ হাজার ৪৫০ জনের নমুনা পরীক্ষা করে ১২৭৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৮৩৫ জন ও ৪৩৮ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৪৫৪ জনের নমুনা পরীক্ষা করে ২৩৮ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৭৯ জনের নমুনা পরীক্ষা করে ২২৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জন, চট্টগ্রাম ভেটেরেনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৮৫ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৪ জন নগরীর, বিভিন্ন উপজেলার ৬ জন । করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৯৯৪ জনের মৃত্যু হয়েছে।

Facebook
WhatsApp
Email