গোপালপুরে অবৈধ বালুবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল শিশুর

কামরুল হাসান, টাংগাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে রেজিষ্ট্রেসনবিহীন (অবৈধ) বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে রুবায়েত (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে হাদিরা ইউনিয়নের ল্যাংড়া বাজারের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু কড়িয়াটা গ্রামের মনির মিয়ার সন্তান।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন কালের কন্ঠকে বলেন, হাদিরা ইউনিয়ন পরিষদ থেকে ভাতা বিষয়ক কাজ শেষে প্রতিবন্ধী রিপন মিয়া তার শিশু সন্তানকে নিয়ে বাড়ী ফিরছিলেন। তারা ল্যাংড়া বাজার এলাকার প্রধান সড়ক পার হওয়ার সময় ভেঙ্গুলা বাজার থেকে ছেড়ে আসা রেজিষ্ট্রেশনবিহীন বালুবাহী একটি ট্রাক শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মিত্যু হয়।
তিনি আরো বলেন ট্রাকটির চালককে আটক করা হয়েছে। নিহত শিশুটির পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook
WhatsApp
Email