কালীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত,

তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে রির্টানিং অফিসারের আয়োজনে বুধবার দুপুরে শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে প্রতিদ্বন্ধী প্রার্থীদের সাথে আইন শৃংখলা ও আচরনবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে ও কালীগঞ্জ নির্বাচন অফিসার ফারিজা নুরের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় প্রধান অথিতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার কে এম জহিরুল ইসলাম, ৬৩ বিজিবি ব্যাটালিয়ন গাজীপুরের উপ-অধিনায়ক মেজর ইমরান, র‌্যাব-১ গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: শিবলী সাদিক, কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক।

Facebook
WhatsApp
Email