কালীগঞ্জে শহীদ বুদ্ধিজীবি দিবসে আলোচনা

তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয় সম্পাদক মেহের আফরোজ চুমকী এমপি।

বিশেষ অতিথি- উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, কৃষি অফিসার ফারজানা তাছলিম প্রমুখ অপরদিকে একই দিন সন্ধ্যায় উপজেলা আ’লীগের উদ্যোগে কালীগঞ্জ বাসষ্ট্যান্ড সংলগ্ন আ’লীগ কার্যালয়ে উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন –

কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। জেলা আ’লীগের সদস্য মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আ’লীগের সহ সভাপতি মুর্শিদ কুলি খান, আব্দুল আজিজ আকন্দ, পৌর আ’লীগ সভাপতি এস এম রবিন হোসেন, সম্পাদক কামরু ইসলাম,

উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, যুবলীগ সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ টিপু, মহিলা আ’লীগ সভাপতি জুয়েনা আহমেদ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ সভাপতি গোলাম কিবরিয়া বিপু প্রমূখ

Facebook
WhatsApp
Email