কালিহাতীতে ৭২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে মাদক বিরোধী অভিযানে ৭২৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব১২ ।

শুক্রবার(১১ মার্চ) সকালে গোপন সাংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল জেলার কালিহাতী উপজেলার পৌলী ডোরিন পাওয়ার জেনারেশন এন্ড সিস্টেম লিমিটেডের সামনে ঢাকা টু বগুড়া মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৭২৫ পিচ ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোঃ আব্দুর রশিদ ওরফে পল্টু(৫১), সিরাজগঞ্জ জেলার চর বনবাড়ীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। এসময় তাহার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল এবং নগদ ১,৫০০/- টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের

৩৬(১) এর সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে টাঙ্গাইল জেলার কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি

Facebook
WhatsApp
Email