কালিহাতীতে প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সল্লা ইউনিয়নের নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোখসানা আখতার এর অবসরজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ জানুয়ারি) সকালে বিদ্যালয় পরিচালনা পরিষদ, সহকারী শিক্ষক ও সকল ছাত্র-ছাত্রীর আয়োজনে নরদহি উচ্চ বিদ্যালয় চত্বরে নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আর.পি.বসু (বাবুল বোস)এর সভাপতিত্বে ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনছুর আলী, ছানোয়ার হোসেন ও ফটিক মন্ডল, সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার ইজরাত জাহান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্ল্যাহ সরকার, নরদহি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি শাহ আলম মোল্লা, নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক রোখসানা আখতার ও নরদহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান প্রমুখ।

এসময় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরদহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য আব্দুল হালিম।

কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Facebook
WhatsApp
Email