কালিহাতীতে কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে ভূট্টা মাড়াই যন্ত্র বিতরণ

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় গঠিত টাঙ্গাইলের কালিহাতীতে ৭টি কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে ভূট্টা মাড়াই যন্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব যন্ত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম ও মহিলা ভাইস চেয়ারম্যান রীনা পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন তালুকদার।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি

Facebook
WhatsApp
Email