কালিহাতীতে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পালিমা প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও ঢাকা- টাঙ্গাইল- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশে বসবাস করা বেদে সম্প্রদায়ের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এসব শীতবস্ত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ আহমেদ রাজু, কালিহাতী পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজ মিয়া, উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুশান্ত ঘোষ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মনিরুজ্জামান মনির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন ও ছাত্রলীগ নেতা সাহেদ প্রমুখ।

কামরুল হাসান

টাঙ্গাইল প্রতিনিধি

Facebook
WhatsApp
Email