২৮ মে  শুক্রবার  সারাদেশে 8ঘণ্টার জন্য ইন্টারনেট ধীরগতিতে থাকবে

তথ্যপ্রযুক্তি খবরঃ২৫মে

আগামী শুক্রবার (২৮ মে) সারাদেশে আট ঘণ্টার জন্য ইন্টারনেট ধীরগতিতে থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেব্‌ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

বিজ্ঞপ্তিতে বিএসসিসিএল জানিয়েছে, কক্সবাজার সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সড়ক উন্নয়নের জন্য কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহোল পর্যন্ত অবস্থিত বর্তমান ভূগর্ভস্থ কেবলের পরিবর্তে নতুন একটি ভূগর্ভস্থ কেবল রুট স্থাপনের কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে।

আগামী শুক্রবার, নতুন এই রুটে অবস্থিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার কেবলের সঙ্গে “সি-মি-উই-৪ সাবমেরিন” কেবলের সংযোগসহ টার্মিনেটেড সার্কিটগুলো নতুন ভূগর্ভস্থ কেবলে স্থানান্তর করা হবে। ফলে এসময়ে টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শুক্রবার বেলা ২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই কাজ চলবে।

এ সময়ে দ্বিতীয় সাবমেরিন কেবল ও আইসিটি সার্কিটগুলো চালু রাখা হলেও ধীরগতির ইন্টারনেট ব্যবহারের সম্মুখীন হতে পারেন গ্রাহকেরা।

Facebook
WhatsApp
Email