ডবল মুরিং এলাকায় সাংবাদিক পরিচয়ে ১ বখাটে কে আটক করেছে পুলিশ

ভ্রাম্যমান সংবাদ দাতাঃ০১আগষ্ট

গত ৩০ জুলাই(শুক্রবার) রাতে নগরীরর আগ্রাবাদ বাদামতলী মোড়ে  সাংবাদিক পরিচয়ধারী দুটি কার্ড ঝুলিয়ে হাজী কাচ্চি ঘর নামের এক বিরিয়ানির দোকানে টাকা না দিলে ‘লাইভে’ এসে দোকানের ১২টা বাজানোর হুমকি দেন ইমারন (১৯) নামের এক বখাটে। এসময় খাবারের দোকানের ম্যানেজার কৌশলে পুলিশকে খবর দিলে গ্রেপ্তার হন ইমরান।

ম্যানেজার শামীম বলেন, ইমরান নামের এক বখাটে নিজেকে সাংবাদিক দাবি করে বিরিয়ানি দিতে বলেন। বিরিয়ানি নেই বললে তিনি বলেন, ‘আমাদেরও যদি না খাওয়ান তাহলে খাওয়াবেন কাকে?’ এরপরও আমরা বিরিয়ানি নেই বললে তিনি ক্ষেপে যান এবং মোবাইল দিয়ে ভিডিও করতে থাকেন। তিনি বলেন, লাইভে এখন এই খাবারের দোকানের ১২টা বাজানো হবে! হোটেল কর্মচারীরা তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি এক প্যাকেট বিরিয়ানি ও ১ হাজার টাকা দাবি করেন!

পুলিশের দাবি, ইমরানের পুরো পরিবারই মাদক কারবারে জড়িত। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, সাংবাদিক পরিচয়দানকারী ইমরানের কাছে দৈনিক চট্টগ্রামের পাতা এবং আলোকিত চট্টগ্রাম ডটকম নামের দুটি সাংবাপত্রের পরিচয়ধারী কার্ড, মোবাইল ফোন এবং মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার দাবি পূরণ করার আশ্বাস দিয়ে হাজী কাচ্চি ঘর থেকে পুলিশের কাছে অভিযোগ করলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ইমরানকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি বলেন, ইমরানের বাবা ডবলমুরিং থানার চিহ্নিত মাদক কারবারি আব্দুর রহমান বাবুল প্রকাশ ডাইল বাবুল। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে।  তার মা শারমিন আক্তার প্রকাশ  ডাইল শারমিন প্রকাশ শামীমা আগ্রাবাদ ডেবার পূর্ব পাড় এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে তিনটি মামলা আছে।

Facebook
WhatsApp
Email