চট্টগ্রামে করোনায় মৃত্যু ৫ : সবাই উপজেলার

স্টাফ রিপোটারঃ০৫সেপ্টেম্বর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৫ জন। মারা যাওয়া সকলেই উপজেলার বাসিন্দা। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৪৬ জনে।

এদিকে চট্টগ্রামে লাখ ছাড়িয়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। সবশেষ গত ২৪ ঘণ্টাতেই নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১২০ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ জনে।

রবিবার (৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে, শনিবার করোনায় মারা গিয়েছিলেন ২ জন, শনাক্ত হয়েছিলেন ১৫৯ জন।

বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।  গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়াদের সবাই বিভিন্ন উপজেলার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৯৫ জন চট্টগ্রাম নগরীর। আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ৫৫১ জন।

উল্লেখ্য, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Facebook
WhatsApp
Email