চট্টগ্রামে করোনায় আজ ৩ জন মারা গেছেন: আক্রন্ত ৫৩জন

স্টাফ রিপোটারঃ১২ সেপ্টেম্বর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত  হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৫৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে  সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লক্ষ্য ৮০১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ১ হাজার ২৬৮ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৩০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২৩ জন।২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি তিনজনই উপজেলার বাসিন্দা।

Facebook
WhatsApp
Email