চট্টগ্রাম বিআইটিআইডিতে ১৯’জনের করোনা ভাইরাস সনাক্ত

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন করোনা রোগী শনাক্ত করেছে ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)। এদের মধ্যে নগরের সরাইপাড়ার একজন, ১৭ জন লক্ষ্মীপুর ও একজন ফেনীর ছাগলনাইয়া এলাকার বসিন্দা।

 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার এ তথ্য জানান।

 

তিনি বলেন, আজ ১১১ নমুনায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চট্টগ্রামের সরাইপাড়ার একজন, লক্ষ্মীপুরের ১৭ জন ও ফেনীর একজন রয়েছেন।

Facebook
WhatsApp
Email