ক্লান্ত পথ হয় না শেষ”নীলিমা আক্তার নীলা

নীলিমা আক্তার নীলা

কতোটা অসহায় জীবন

ব্যর্থতায় কাঁদে মন

নিঃশ্বাস কাঁদে প্রাণে।

মানুষের অসহায় রূপ

নিরবে থাকে নিঃচুপ

যদি করে প্রতিবাদ

মুছে যাবে জীবনের স্বাদ।

ক্লান্ত পথ হয় না শেষ

দুখী দুখী গল্প কোথায় নিঃশেষ

একটু সময় নেই ভাবার

ছুটে চলে ভয়ে হেরে যাবার।

Facebook
WhatsApp
Email