কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে মুয়াল্লিম প্রশিক্ষণ শিক্ষার্থী নিহত

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শাহাদাত হোসেন (২৮) নামে নুরানী মুয়াল্লিম প্রশিক্ষণ এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০ টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ বঙ্গবন্ধু রেল সেতু কালিহাতীর পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহাদত হোসেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার রুদ্রবয়রা গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শাহাদাত হোসেনের চাচা সুলতান মাহমুদ জানান,গত ১৫ ডিসেম্বর নুরানী তালিমুল কুরআন বোর্ডের  অধীনে কালিহাতীর পৌলী নুরানী মুয়াল্লিম প্রশিক্ষণ নিতে আসেন‌ শাহাদাত হোসেন। সকালে পৌলী এলাকায় রেল লাইনের পাশে দিয়ে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল রহমান জানান, সকাল ১০ টার দিকে খবর পেয়ে রেলওয়ে পুলিশ
লাশ উদ্ধার করে। পরে স্বজদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
Facebook
WhatsApp
Email