কারোনায় চট্টগ্রামে আরো ৩জনের প্রাণ গেল: নতুন আ্রকান্ত ২১৬জন

ডেস্ক নিউজঃ২৬জুন

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা ৩ জনের প্রাণ গেছে। এদের মধ্যে নগরীতে ১ জন ও উপজেলায় ২ জন জনের মৃত্যু হয়। এছাড়া এ পর্যন্ত মোট ৬৭৪ জনের মৃত্যু হয়েছে।

২৪ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৬ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ৫৭ হাজার ৩৭০ জন।শনিবার (২৬ জুন) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে ১ হাজার ৩৭টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৮৪টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪০৬টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৮৯টি এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৩টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৪৬ জন, বিআইটিআইডি ল্যাবে ৬৭ জন, চমেক ল্যাবে ২৩ জন এবং সিভাসু ল্যাবে ২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১০৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৫টি নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩২টি নমুনা পরীক্ষা করে ১০ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৯টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদিন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরি (আরটিআরএল), পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এপিক হেলথ কেয়ার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯১টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ২১৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৩৭টি। আক্রান্তদের মধ্যে নগরে ১৩৯ জন এবং উপজেলায় ৭৭ জন।

Facebook
WhatsApp
Email