কল্যাণপুর দরবার শরীফে অগ্নিসংযোগ ভাংচুর লুটপাটের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

দৌলতপুর উপজেলার কল্যানপুর দরবার শরীফের জমি দখলে নিয়ে রিসোর্ট বানাতে মড়িয়া হয়ে উঠেছে দৌলতপুরের এক সময়ের প্রকাশ্যে গুলি করে মানুষ হত্যার দায়ে দেশত্যাগ কারী সন্ত্রাসী টোকেন চৌধুরী ও তার ভাই ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী। জমি দখল নিতে সন্ত্রাসী টোকেন ও তার ভাই কল্যানপুর চরদিয়া পাক দরবার শরীফে ইতি পূর্বে কয়েকবার তার সন্ত্রাসী বাহীনি দিয়ে হামলা ও লুটপাট চালিয়ে জাকেররানদের উচ্ছেদ করার অপচেষ্টা করেছে বলে অভিযোগ করে বক্তব্য দিয়েছে মানববন্ধনের বক্তরা। গত শক্রবার দুপুরে টোকেন চৌধুরী তার সন্ত্রাসী বাহীনি দিয়ে দরবারের জাকেরদের উপর হামলা করেই ক্ষ্যান্ত হয়নি, দরবারের খাদ্যগুদামে রাখা চাল, ডাল ,মসলাসহ দান বাক্স্রে রাখা নগদ টাকা লুটপাট করেছে।  সন্ত্রাসী টোকেনের নেতৃত্বে হামলাকারী জাকির চোর , রাজা, রেজু, বজুসহ অজ্ঞাত ৭০/৮০ জন মিলে দরবারের চারদিকে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয়। সকল অনৈতিক অপকর্মের হোতা টোকেন চৌধুরী ইতি পূর্বে তার ভাই এর প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করে বিপুল পরিমান অর্থ সম্পদের পাহাড় গড়েছেন। এই সম্পদের গরমে সে কোন কিছুতেই তোয়াক্কা করে না।। রাজনৈতিক দলের পভাব খাটিয়ে টোকেন চৌধুরী এলাকায় চাঁদাবাজি, চুরি, ছিনতাই, মাদকসহ ভুমিদখল ও অবৈধ বালিমহল নিয়ন্ত্রন করে তার সন্ত্রাসী ক্যাডার বাহীনি দিয়ে। সন্ত্রাসী টোকেন চৌধুরী দরবার শরীফকে উচ্ছেদ করতে আবারো মড়িয়া হয়ে পড়েছে, এবার তার পরিকল্পনা দরবার শরীফ এর জায়গা দখল করে সেখানে একটি রিসোর্ট করার। টোকেন এর ক্যাডার বাহীনি প্রতিদিন এলাকায় তান্ডব চালিয়ে নিরিহ মানুষকে মারধর ও অত্যাচার করলেও ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না। দরবারে অগিসংযোগ, হামলা ও ভাংচুর এর ঘটনায় একটি মামলা হয়েছে দৌলতপুর থানায়-(১৫) এ পর্যন্ত ৫ জন আসামীকে আটক করেছে পুলিশ। শত শত দরবার শরীফের জাকের ও ভক্তরা মেহেরপুর শহরে  হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ এর প্রতিবাদে এবং টোকেন চৌধুরী ও তার ভাইকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। মানববনন্ধনে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

Facebook
WhatsApp
Email