ইপিজেডে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ-ছাত্রলীগের দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তীঃ১৬আগস্ট

জাতীয় শোক দিবস  উপলক্ষে  ১৫ আগস্ট  ইপিজেড থানাস্থ বন্দরটিলা এলাকায়  যুবলীগ – ছাত্রলীগের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল ও  মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি একটি মাদ্রাসা মিলনায়তনে গতকাল রোববার সম্পন্ন হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের  নাট্য ও বিতর্ক বিষয়ক  উপ-সম্পাদক মোঃমনিরুল আলম এর নেতৃত্বে মহতী কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন-ই পি জেড থানা যুবলীগ নেতা মোঃআলাউদ্দিন, মিজানুর টিটু, অভি, জাহাঙ্গীর, সুজাউদ্দীন, শাওন,বেলাল,ফারুক,ছাত্রলীগ নেতা শাহাদাত বাহার, ইয়াসিন ফরহাদ নয়ন, সৌরভ, ওশান  প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মোঃ মুসা।

কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার প্রায় শতাধিক  এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

পরিশেষে দেশ ওজাতির কল্যাণ কামনা করেন এবং বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

Facebook
WhatsApp
Email