দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার আমতলীতে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জসীম উদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আমতলী উপজেলা সমবায় কর্মকর্তা মো. আজাদুর রহমান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের যুব সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, যুব উন্নয়ন অধিদপ্তরের সুবিধাভোগী ও উদ্যোক্তাগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।







