অনলাইন ভিসা সেবা চালুর ঘোষণা ভারতীয় হাইকমিশনের

বাংলাদেশের নাগরিকদের জন্য অনলাইন ভিসা আবেদন সেবা পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

বর্তমানে অনুমোদিত ভিসা বিভাগগুলো হলো- চিকিৎসা, ব্যবসায়, চাকরি, এন্ট্রি, সাংবাদিক, কূটনীতিক, কর্মকর্তা, জাতিসংঘের কর্মকর্তা এবং জাতিসংঘের কূটনীতিক।

শিগগিরই ভিসার অন্যান্য বিভাগগুলো পুনরায় চালু করা হবে বলে শুক্রবার জানিয়েছে হাইকমিশন।

এর আগে, গত ১২ মার্চ মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সব দেশের নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত ঘোষণা করে ভারত।

Facebook
WhatsApp
Email