চকরিয়ায় মহাসড়কস্থ জাপান টোবাকো এলাকা থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার

দক্ষিণ জেলা প্রতিনিধিঃ২২আগস্ট

কক্সবাজার উপজেলার চকরিয়ায় মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২২ আগস্ট) ভোরে ফাঁসিয়াখালীর হাঁসেরদীঘি জাপান টোবাকো এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা- ওই নারীর বয়স আনুমানিক ২৫-২৬ বছর।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কে বা কারা ওই নারীর লাশ সড়কের পাশে ফেলে চলে যায়। ভোরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ওই নারীর কপালে একটি কোপের দাগ রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ‌‘অজ্ঞাতনামা নারীর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পিবিআইকে বিষয়টি জানানো হয়েছে। তারা পরিচয় শনাক্তের জন্য ফিঙ্গার নিয়েছে। পরিচয় পাওয়া না গেলে কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।’

Facebook
WhatsApp
Email