সিএমপি’র বন্দর বিভাগে করোনা রোগী পরিবহনে চালু হল ফ্রী গাড়ী সার্ভিস

হোসেন বাবলাঃ৩১জুলাই

গাড়ীওএ্যাম্বুলেন্স স্বল্পতার কারনে চলমান লকডাউনে হাসপাতালে রোগীদের অনেকে সমস্যায় পড়তে হচ্ছে। এ সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরে নির্দেশে উপ-পুলিশ কমিশনার (বন্দর)এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম(বার) কোভিড-১৯ সহ জরুরী রোগী পরিবহনে সিএমপি’র বন্দর বিভাগ কর্তৃক ফ্রী রোগী পরিবহন সার্ভিস এর উদ্বোধন করেন।

 ফ্রী রোগী পরিবহন সার্ভিসে  ৩ টি মাইক্রোবাস ও ১৫টি সিএনজি সম্পূর্ণ বিনামূলে রোগী পরিবহন সেবা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান উপ–পুলিশ কমিশনার (বন্দর)এস এম মেহেদী হাসান ।

মহামারী”করোনাভাইরাস”সময়ে ২৪/৭ এই সেবা চালু থাকবে। জরুরী রোগী পরিবহনে গাড়ী/এ্যাম্বুলেন্স এর সংকট থাকলে সিএমপি’র বন্দর বিভাগের চারটি থানায় ডিউটি অফিসারের নম্বরে যোগাযোগ করলে এই ফ্রি পরিবহন সেবা মিলবে।

সিএমপি‘র বন্দর বিভাগ এলাকা হতে চট্টগ্রাম মহানগরে যে কোন স্থানে বিনামূল্যে রোগী পরিবহনে এই সেবা পাওয়া যাবে। বন্দর থানাঃ 01320-052899,ইপিজেড থানাঃ 01320- 052926,পতেঙ্গা থানাঃ 01320-052953,কর্ণফুলী থানাঃ 01320-052980

এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন সহকারি পুলিশ কমিশনার  কাজী মোঃ তারেক আজিজ, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃনিজাম উদ্দিন, ইপিজেড থানা অফিসার ইনচার্জ উৎপল বড়ুয়া, পতেঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জোবায়ের সৈয়দ, কর্ণফুলী থানা অফিসার ইনচার্জ  দুলাল মাহমুদ  এবং চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব   অহিদ সিরাজ চৌধুরী স্বপন সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি পুলিশিং উত্তর বিভাগের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ।

Facebook
WhatsApp
Email