আজ দেশে করোনায় সর্বোচ্চ রেকর্ড-২৩০জন মৃত্যু :আক্রান্ত ১১ .৮৭৪ জন

ডেস্ক রিপোটঃ১১জুলাই

কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলেছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে দৈনিক সংক্রমণ ও মৃত্যুর সব রেকর্ড ভেঙে গেছে গত ২৪ ঘণ্টায়। আজ আরও ২৩০ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৩০ জনের মৃত্যু, এ নিয়ে  এখন পর্যন্ত মোট ১৬ হাজার ৪১৯ জনের মৃত্যু হলো। 

এ নিয়ে দেশে টানা ১৫ দিন করোনায় আক্রান্ত হয়ে শতাধিক ব্যক্তির মৃত্যু দেখল বাংলাদেশ। শনিবার (১০ জুলাই) ১৮৫ জনের মৃত্যু হয়। এর আগে শুক্রবার (৯ জুলাই) ২১২ জনের মৃত্যু হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯ হাজার ৮৬০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ।

দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ জন ৫০১ 

Facebook
WhatsApp
Email