কলসী দিঘীর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ২৭মে

নগরীর বন্দর থানাধীন কলসী দিঘীর পাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- মো. রায়েল (৩০), নাজু (২৮), মো. শিপন(৩০), লামিয়া৩),  জিহাদ(৬)বুধবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ফ্রিপোর্ট কলসী দিঘীর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া বলেন, রাত তিনটার দিকে আগুনে দগ্ধ একই পরিবারের ৫ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তারা বর্তমানে বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

চমেক হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন ,গতরাতে ভর্তি হওয়া আগুনে দগ্ধ ৫ জনের মধ্যে শিশু দুটি শঙ্কামুক্ত রয়েছে। তবে অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের বার্নের পরিমাণ বেশি এবং শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের নিবিড় চিকিৎসার ব্যবস্থা চলছে..।্

Facebook
WhatsApp
Email