কালীগঞ্জে বিজয় দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

তৈয়বুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌর ১নং ওয়ার্ড আ’লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার দূর্বাটি কামিল মাদ্রাসা মাঠে পৌর ১ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আরমান হোসেন আকন্দ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাসেম শেখের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

বিশেষ অতিথি- জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আশরাফী মেহেদী হাসান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি- আব্দুল আজিজ আকন্দ, সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরীর, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান, অর্থ বিষয়

সম্পাদক শরিফ হোসেন খান কনক, সদস্য আবুল হাসেম ভুইয়া, পৌর আ’লীগ সভাপতি এস এম রবিন হোসেন, সম্পাদক কামরু ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি এস.এম আলমগীর হোসে, সাধারণ সম্পাদক হারুন রশিদ টিপু, যুব মহিলা লীগের আহবায়ক পিয়ার বেগম শান্তা প্রমুখ।

Facebook
WhatsApp
Email