কালবৈশাখী সন্ধ্যার আগেই চট্টগ্রামসহ ১৯ জেলায় হানা দিতে পারে

কয়েকদিন ধরে চলা বৃষ্টি আজও অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে আজ দেশের অন্তত ১৯ জেলায় হানা দিতে পারে কালবৈশাখী ঝড়। ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় আঘাত হানতে পারে।

শনিবার (২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের আবহাওয়ার পূর্বাভাস এ কথা বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়ার পরবর্তী দুদিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। তবে আগামী ৫ দিন নাগাদ বৃষ্টিপাতের এ প্রবণতা কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর

Facebook
WhatsApp
Email