প্রধানমন্ত্রী বাড়ি ভাড়া মওকুফ, বিদ্যুৎ বিল স্থগিতের যে সিদ্ধান্ত নিল

প্রা-ণঘা-তী করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩১ দফা নির্দেশনা

প্রদান করেছেন। তবে বাড়ি ভাড়া, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল স্থগিতের সিদ্ধান্ত নেয়নি সরকার।

বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিত, সকল অফিসে

এক মাসের ছুটি সংক্রান্ত যে গুজবটি ফেসবুকে ভাইরাল করা হচ্ছে তা পুরোপুরি মিথ্যা

ও বানোয়াট বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, বাড়ি ভাড়া মওকুফ, ব্যাংক লোন ও বিদ্যুৎ বিল তিন মাসের জন্য স্থগিতের

বিষয়টি যারা অপপ্রচার চালাচ্ছেন তা অপরাধের পর্যায়ে পড়ে।

অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা পরিস্থিতি মোকাবেলায় তার

গৃহীত পদক্ষেপ নিজেই অথবা যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে জানাবেন।

Facebook
WhatsApp
Email