চট্টগ্রামস্থ নোয়াখালী জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি সামছুউদ্দীন রুবেল, সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রায়হান, উপদেষ্টা জাহিদ হাসান বাবু, টুটুল রহমান এবং সদস্য বাকের, দিদার, আরমান, কাওসারসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ।







