কালিহাতীতে ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

কামরুল হাসান , টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ঘন কুয়াশায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির অনুমানিক বয়স ৬০ বছর।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ঘন কুয়াশা থাকায় খুব কাছের বস্তুও দেখা যাচ্ছিল না। সকাল সাড়ে ৭টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনটি জোকারচর বাসস্ট্যান্ড এলাকা অতিক্রম করছিল। এ সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়।

জোকারচর রেলের গেটম্যান ইয়াকুব আলী বলেন, সকালে রেল লাইনের পাশে ওই ব্যক্তির মরদেহ দেখে স্থানীয়রা বিষয়টি আমাদের অবগত করেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনচার্জ ফজলুল রহমান জানান, সকালে খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেওয়া হয়েছে।

Facebook
WhatsApp
Email