চট্টগ্রামে করোনায় আজ ২জনের মৃত্যু: নতুন আক্রান্ত ৫০জন

স্টাফ রিপোটারঃ১৯সেপ্টেম্বর

চট্টগ্রামে আজ আরো ৫০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।  এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন   ২ জন। এর আগে শনিবার করোনা আক্রান্ত হয়েছিলেন ৬৩ জন। তবে ওই দিন করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

রবিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৬৮১ জনের নমুনা পরীক্ষায় ৫০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৩০ জন এবং উপজেলার ২০ জন।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,  এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২৮৫ জন। মোট শনাক্তের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৩৮৭ জন। বাকি ২৭ হাজার ৮৯৮ জন বিভিন্ন উপজেলার।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। দুইজনই চট্টগ্রাম নগরীর। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৮১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ, চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

 

 

Facebook
WhatsApp
Email