হালিশহর সাগরপাড় এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিনিধির খবরঃ৭মে

নগরীর হালিশহর থানাধীন লিংক রোড সাগরপাড় এলাকায় মাছের খামার থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে)রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।

হালিশহর থানার উপ পরিদর্শক (এসআই) মো. মুহসিন  জানান,ঐ যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। মাছের খামারে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের(চমেক) মর্গে পাঠায়। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
WhatsApp
Email