লন্ডনে ক‌রোনায় ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

ক‌রোনাভাইরাসে আক্রান্ত হ‌য়ে চিকিৎসাধীন অবস্থায় লন্ড‌নে আব্দুল মাবুদ নামে এক ব্রিটিশ বাংলাদেশি চিকিৎসক মারা গেছেন।

বুধবার (৮ এপ্রিল) লন্ডন সময় সন্ধ্যায় মারা যান তিনি। তার পারিবারিক বন্ধু সাংবাদিক সৈয়দ মনসুর উদ্দিন শেখন বিষয়‌টি নিশ্চিত করেন।

ডা. আব্দুল মাবুদ লন্ডনের রমর্ফোডের কুইন এলিজাবেথ হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তার স্ত্রী ডা. রানী চৌধুরীও লন্ড‌নের নিউহাম হাসপাতালের চিকিৎসক।

Facebook
WhatsApp
Email