দেশে গত ২৪ ঘণ্টায় ৭০ জনের মৃত্যু :নতুন শনাক্ত ২ ,৪৩০ জন

ডেস্ক নিউজঃ০৫সেপ্টেঃ

দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা উল্লেখ যোগ্য হারে কমতে শুরু করেছে।  আজ রোববার দেশে আরো  ৭০ জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু হলো ২৬ হাজার ৫৬৩ জনের।

গত ২৪ ঘণ্টায় মোট ২৫ হাজার ১৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৬ শতাংশ। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৫১ হাজার ৬৩ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এর দশদিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের প্রাণ কেড়ে নেয় ভাইরাসটি। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। কিন্তু এবার সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে দেশ। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়।

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে। এরপর থেকে আজ (৪ সেপ্টেম্বর) টানা ৮ দিন ধরে মৃত্যু ১০০ এর নিচে রয়েছে। 

Facebook
WhatsApp
Email