টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কম্বল বিতরণ

সমাজসেবা মূলক সংগঠন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ধরুন এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের পরিচালক তানভীর হাসান খান রুবেল, সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি আবু নোমান, সাধারণ সম্পাদক মোহিদুল ইসলাম মোহিদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তুহফাতুল ইসলাম জাদিদ, যুগ্ম-সম্পাদক মিথিল হৃদয়, দপ্তর সম্পাদক আলামিন সিয়াম, কোষাধ্যক্ষ শারমিন শিমু, নারী ও শিশু বিষয়ক সম্পাদক এনা জামাননুর, সদস্য ফরিদ খান প্রমুখ।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Facebook
WhatsApp
Email