টাঙ্গাইলে আলু ও চিনি ভর্তি   ট্রাকের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত আহত ৩

কামরুল হাসান, টাঙ্গাইল প্রাতিনিধিঃ  টাঙ্গাইলের কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখী সংঘর্ষে ১ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল  ঢাকা- বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক রাজশাহীর বাঘা উপজেলার হেলালপুর এলাকার আব্দুল কদ্দুস আলীর ছেলে জাহিদুল ইসলাম।
তবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয়রা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা আলুভর্তি একটি ট্রাক ঢাকার দিকে যাচ্ছিলো। ট্রাকটি কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা চিনি ভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাক চালক নিহত হয়। খবর পেয়ে এলেঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।
নিহত ট্রাক চালকের মরদেহ বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রয়েছে।
বিষয়টি বঙ্গসেতু পূর্ব থানার এসআই সলিমুদ্দিন বিষয়টি  নিশ্চিত করেছেন।
Facebook
WhatsApp
Email