টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ি এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ মে) সকালে দাইন্যা ইউনিয়নের চারাবাড়ি নদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয় লোকজন চারাবাড়ি ঘাট এলাকায় ধলেশ্বরীর নদীতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত নামা ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কামরুল হাসান
টাঙ্গাইল প্রতিনিধি
Facebook
WhatsApp
Email