চট্টগ্রামে করোনায় আজ ১জনের মৃত্যুঃ নতুন আক্রান্ত ৭৬জন

স্টাফ রিপোটারঃ২১সেপ্টেম্বর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে করোনায়  আক্রান্ত   হয়েছেন ৭৬ জন। গত সোমবার (২০ সেপ্টেম্বর) করোনা আক্রান্ত হয়েছিলেন ২৭ জন, মৃত্যু হয়েছিল ১ জনের।

আজ  মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ১ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা রয়েছেন ৫০ জন, বাকিরা বিভিন্ন উপজেলার।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান,   এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ এক হাজার ৩৮৮ জন। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৪৫৭ জন। বাকি ২৭ হাজার ৯৩১ জন বিভিন্ন উপজেলার।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মৃত ব্যক্তি নগরীর বাইরের বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭০৮ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

Facebook
WhatsApp
Email